২২ কিলো গাঁজা ও ১১গ্রাম মাদক সহ গ্রেফতার ৭ - The News Lion

২২ কিলো গাঁজা ও ১১গ্রাম মাদক সহ গ্রেফতার ৭

 


দি নিউজ লায়নঃ   গোপন সূত্রে খবর পেয়ে  শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের নিমপুরা এলাকা থেকে  ২২ কিলো গ্রাম গাঁজা সহ ৪ যুবককে গ্রেপ্তার করে খড়গপুর টাউন থানার পুলিশ। অভিযুক্ত এই চার  যুবকের কাছ থেকে প্রায় বাইশ কিলো গাঁজা উদ্ধার করে খড়গপুর টাউন থানার পুলিশ । তদন্ত করতে গিয়ে চক্ষু চড়ক হয় খড়্গপুর টাউন থানার পুলিশের যখন জানতে পারে এই চার অভিযুক্ত খড়্গপুর শহর সহ বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। একাধিক সিসিটিভি তে  চার অভিযুক্তদের ছবি রয়েছে বলে  পুলিশ সূত্রে জানা গিয়েছে।


 অভিযুক্তরা হলেন সুরেশ কুমার যাদব,টি ভেঙ্কট রাও,উজ্জ্বল স্বর্ণকার,ছোটু কেসরিয়া । কদিন আগে খড়্গপুর শহরের বিদ্যাসাগরপুর এলাকায় এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের স্ত্রীর গলা থেকে সোনার হার ছিনতাই করে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা ।রবিবার তাদের সিসিটিভি দেখে শনাক্ত করেছেন খড়্গপুর টাউন থানার পুলিশ । অভিযুক্ত চারজনকে রবিবার খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়।পাশাপাশি শনিবার বিকেলে মাদক দ্রব্য বিক্রি করতে এসে খড়গপুর বাস স্ট্যান্ড থেকে হাতেনাতে ধরা পড়লো এক মহিলা সহ ৩ জন। তাদের কাছ থেকে এগারো গ্রাম মাদক দ্রব্য পাওয়া গিয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য ওজন করার যন্ত্র পাওয়া গিয়েছে।সমস্ত অভিযুক্তদের রবিবার আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দুটি পৃথক ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা খড়গপুর শহর জুড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.